সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে এমপি শেখ হেলাল উদ্দীনের সুস্থতা কামনায় দোয়া | চ্যানেল খুলনা

চিতলমারীতে এমপি শেখ হেলাল উদ্দীনের সুস্থতা কামনায় দোয়া

চিতলমারী প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনসহ পরিবারের সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টায় উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে যুবলীগ কার্যালয়ে এ কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক মোঃ শেখ মাহাতাবুজ্জামানের সঞ্চালণায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসনে খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ বাদশা মিয়া শেখ, শেখ শহিদুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শেখ কেরামত
আলী, আওয়ামী লীগে কেন্দ্রীয় উপ-কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সদস্য এ্যাড. শম্ভুনাথ রায়, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শান্তনু রানা রুবল, মোঃ শেখ মতিয়ার রহমান, শেখ শহীদ, মোঃ জামাল মুন্সী, কাজী শাহীন, সজল বাড়ৈ, রেজাউল মোল্লা, মোঃ মাহাবুর শেখ, উপজেলা তাতী লীগ সভাপতি মোঃ লিটন মোল্লা, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ প্রমুখ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।