সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে আন্তঃস্কুল ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

চিতলমারীতে আন্তঃস্কুল ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

দেশে মহামারি করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পড়া-লেখার পাশা-পাশি ক্রীড়াঙ্গণের স্থবিরতা দূর করতে বাগেরহাটের চিতলমারীর চনবানিয়ারী উচ্চ বিদ্যালয়ে চত্বরে আন্তঃস্কুল ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্ণামেন্টে দীর্ঘদিন পর হলেও শিক্ষার্থীদের মধ্যে প্রাণচাঞ্চল্যতা ফিরে আসে। এ সময় ফুটবল টুর্ণামেন্টে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষিতিশ চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব্ েউপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চরবানিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রফুল্ল ম-ল, সাধারণ সম্পাদক রনজিত বাড়ৈ, সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রসুল মাঝি, সাধারণ সম্পাদক হরেন্দ্রনাথ শিকদার, নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য উষা ম-লসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয়েল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।