সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর পথ সভা | চ্যানেল খুলনা

চিতলমারীতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর পথ সভা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাগেরহাটের চিতলমারীর ১ নং বড়বাড়িয়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাসুদ সর্দারের নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৫ টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলুয়াগুনি বাজার, চরবড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, পরানপুর ও বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ চত্বরে পৃথক পৃথকভাবে এ পথ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ভূইয়া হেমায়েত উদ্দীন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অশোক কুমার বড়াল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, চেয়ারম্যান প্রার্থী মাসুদ সর্দার, উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ নজরুল ইমলাম, যুগ্ম-আহ্বায়ক শেখ মাহাতাব, ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ ম্ন্সুী প্রমুখ। এ সময় বক্তরা সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকের প্রার্থী চেয়ারম্যান প্রার্থী মাসুদ সর্দারকে বিপুল ভোটে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

সুন্দরবনের ‘কুখ্যাত বনদস্যু’ ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।