সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে আইএফআইসি ব্যাংকের উদ্বোধন | চ্যানেল খুলনা

চিতলমারীতে আইএফআইসি ব্যাংকের উদ্বোধন

বাগেরহাটের চিতলমারীতে সকল শ্রেণি পেশার গ্রাহকদের সর্বাধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে আইএফআইসি ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় শহীদ মিনার রোডের ব্যাংক পাড়ার মাইশা প্লাজায় আনুষ্ঠানিক ভাবে ব্যাংকটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের বাগেরহাট শাখার ব্যবস্থাপক দেবদাস দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শেখ নিজাম উদ্দীন, কলাতলা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ বাদশা মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী, কোষাধ্যক্ষ মোঃ মকবুল হোসেন মুন্সী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অবনী মোহন বসু, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ শেখ নজরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের বাগেরহাট শাখার কাস্টমার সার্ভিস ম্যানেজার আঃ রহমান (শিপন), চিতলমারী উপ-শাখার ইনচার্জ রাসেল শেখসহ বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক, শিক্ষক ও ব্যবসায়ীরা।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।