সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
চাঁদপুরে জাহাজে হত্যাকাণ্ডে নিহত ২ যুবকের বাড়ি মাগুরায় | চ্যানেল খুলনা

চাঁদপুরে জাহাজে হত্যাকাণ্ডে নিহত ২ যুবকের বাড়ি মাগুরায়

চাঁদপুরের মেঘনা নদীর হরিনাঘাটে জাহাজে সোমবার আক্রমণের সাতজনকে হত্যার ঘটনায় মাগুরার মহম্মদপুরের দুই যুবকের নিহতের খবর পাওয়া গেছে। তারা হলেন মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া গ্রামের দাউদ মোল্লার ছেলে সজিবুল ইসলাম (২৩) ও চর- যশোবন্তপু‡হহ মো. আনিচ মোল্লার ছোট ছেলে মো. মাজিদুল ইসলাম (২২)। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম।

জানা গেছে, সোমবার দুপুরের আগে কোন এক সময় এম. ভি. আল বাকেরা জাহাজে দুর্বৃত্তদের আক্রমণে জাহাজের ৭ জন মারা গেছেন। এ ঘটনায় নিহতদের পরিবারের চলছে শোকের মাতম। সজিবুল ডাকাতি হওয়া জাহাজে গ্রীজারের দায়ীত্বে ছিলেন। এবং মাজেদুল ওই জাহাজে স্টাফের দায়িত্ব পালন করতেন।

এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান জানান, বিভিন্ন গন মাধ্যম মারফত মৃত্যুর খবরটি আমরা জানতে পেরেছি। তবে লাশ কখন এলাকায় পৌঁছাবে সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা নিহতদের পরিবার ও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।

এদিকে ,মাগুরার মহম্মদপুরে ২ জন নিহতের ঘটনায় তাদের পরিবারে চলছে শোকের মাতম । দুই পরিবারের পক্ষ থেকে এ শোক কোন ভাবেই মেনে নিতে পারছে না। সেই সাথে তাদের নিজ এলাকাতেও নেমে এসেছে শোকের মাতম । এখন স্বজনেরা লাশের অপেক্ষায় রয়েছেঃ

চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, সোমবার ভোরে বা সকালের মধ্যে কোনো এক সময়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তাঁরা ধারণা করছেন। যেখানে ঘটনাটি ঘটেছে সেটি মেঘনা নদীর পশ্চিমাংশ চর এলাকায়। দুপুরে খবর পেয়ে নৌ পুলিশের সেখানে পৌঁছাতেও এক ঘণ্টা সময় লেগেছে। দুর্বৃত্তরা নিরিবিলি এলাকা নিশ্চিত হয়ে এ ঘটনা ঘটিয়ে সহজে পালিয়ে যায় বলে ধারণা করছেন তারা।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।