সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চসিক নির্বাচনকে অনিয়মের মডেল বললেন মাহবুব তালুকদার | চ্যানেল খুলনা

চসিক নির্বাচনকে অনিয়মের মডেল বললেন মাহবুব তালুকদার

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন নিয়ে নিজের হতাশা ব্যক্ত করে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন চসিক নির্বাচন হলো ‘অনিয়মের’ একটি মডেল।

এই ভোটের আগে দেওয়া আশঙ্কাই শেষ পর্যন্ত বাস্তব হয়েছে বলে দাবি করেন তিনি।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয় থেকে এক লিখিত বক্তব্যে চসিক নির্বাচন নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমন হতাশা ব্যক্ত করেন নির্বাচন কমিশনার।

মাহবুব তালুকদার বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে যে অরাজকতা দেখা গেছে, তাতে আমি হতাশ। আমার আশঙ্কাই শেষ পর্যন্ত সত্য হলো এবং সাবধান বাণীতে কোনো কাজ হলো না। নির্বাচনের আগে ও নির্বাচনকালে মোট ৪ জনের প্রাণহানি প্রকান্তরে চারটি পরিবারের প্রাণহানির নামান্তর।

সহিংসতা, কেন্দ্র দখল, পুলিশের গাড়ি ও ইভিএম মেশিন ভাঙচুরের মতো ঘটনা নির্বাচনকে কলঙ্কিত করেছে বলেও মতামত মাহবুব তালুকদারের।

অল্প সংখ্যক ভোট পড়া নিয়েও মন্তব্য করেন তিনি।

মাহবুব বলেন, চসিক নির্বাচনে মোট ভোট পড়েছে শতকরা সাড়ে ২২ শতাংশ মাত্র। এত অল্প সংখ্যক ভোট গণতন্ত্র প্রতিষ্ঠার নিয়ামক হতে পারে না। এই পরিস্থিতি নির্বাচনের প্রতি জনগণের আস্থাহীনতার পরিচায়ক, যা গণতন্ত্রের জন্য এক অশনি সংকেত। স্বাধীনতার ৫০ বছরে আমরা সার্বিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারবো না এটা মেনে নেওয়া যায় না।

চসিক নির্বাচনকে ‘অনিয়মের’ নির্বাচনের মডেল হিসেবেও আখ্যায়িত করেন মাহবুব তালুকদার।

তিনি বলেন, আগামীতে দেশব্যাপী যেসব নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাতে এই মডেল অনুসরণ করা হলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বসভায় আমরা আত্মমর্যাদা সমুন্নত রাখতে পারব না।

সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন প্রক্রিয়ার পরিবর্তনের কথাও বলেছেন মাহবুব তালুকদার। আর এর জন্য রাজনৈতিক দলগুলোকে ভূমিকা রাখতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

কৃষি ঋণে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

পিলখানায় শহীদ সেনাদের কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বন্ধ পাটকল-চিনিকল খোলার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সরানো হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।