সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চট্টগ্রামে করোনায় আরও ১০ জনের মৃত্যু | চ্যানেল খুলনা

চট্টগ্রামে করোনায় আরও ১০ জনের মৃত্যু

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৬৮ জন। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০ জন। করোনা শনাক্তের হার ৩১.৪৩ শতাংশ।
আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের নয়টি ল্যাবে ২ হাজার ৪২১ জনের নমুনা পরীক্ষা করে ৭৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৪৭৪ জন এবং বিভিন্ন উপজেলার ২৯৪ জন রয়েছেন।
উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে, লোহাগাড়ায় ১২ জন, সাতকানিয়ার সাতজন, বাঁশখালীতে নয়জন, আনোয়ারায় সাতজন, চন্দনাইশে ১২ জন, পটিয়ায় ৩৬ জন, বোয়ালখালীতে ১৯ জন, রাঙ্গুনিয়ায় ২৪ জন, রাউজানে ১৪ জন, ফটিকছড়িতে ৪২ জন, হাটহাজারীতে ৫৩ জন, সীতাকুণ্ডের ১৮ জন, মিরসরাইয়ের ২৯ জন ও সন্দ্বীপের ১২ জন রয়েছেন।
চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৫৫৫ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৫২ হাজার ৪২৩ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১৬ হাজার ১৩২ জন রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। মারা যাওয়া তিনজন নগরের বাসিন্দা, বাকি সাতজন নগরীর বাইরের বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৮১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫১১ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ২৯৯ জন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।