সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ঘুষসহ সেটেলমেন্ট অফিসের দুই কর্মকর্তা গ্রেপ্তার | চ্যানেল খুলনা

ঘুষসহ সেটেলমেন্ট অফিসের দুই কর্মকর্তা গ্রেপ্তার

অনলাইন ডেস্কঃঘুষসহ দিনাজপুর জেলা সেটেলমেন্ট অফিসের পেশকার মো. শহিদুল ইসলাম ও আপিল অফিসার স ম আসাদুজ্জামান ফেরদৌসকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার বিকেলে দিনাজপুরের ওই অফিসে দুদকের সহকারী-পরিচালক আহসানুল কবীর পলাশের নেতৃত্বাধীন একটি দল তাদের ঘুষসহ গ্রেপ্তার করে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য  এসব তথ্য জানিয়েছেন।দুদক সূত্রে জানা যায়, মো. শাহীন নামের এক ভুক্তভোগী দিনাজপুর সদর উপজেলার উলিপুর মৌজার ০.৬৫ একর সম্পত্তির পর্চা সংশোধনের জন্য আপিল দায়ের করেন। উক্ত আপিল মামলায় তার পক্ষে (অভিযোগকারী) রায় পাইয়ে দেয়ার জন্য সেটেলমেন্ট অফিসের সহকারী সেটেলমেন্ট অফিসার ( আপত্তি/আপিল) স. ম. আসাদুজ্জামান ফেরদৌস ও পেশকার মো. শহিদুল ইসলাম এক লাখ টাকা ঘুষ দাবি করেন। তা না হলে অভিযোগকারীর প্রতিপক্ষের নামে রেকর্ড করে দিবেন বলে হুমকি দেন তারা। বিষয়টি দুদককে অবহিত করলে সমন্বিত জেলা কার্যালয় ঘুষসহ হাতে-নাতে ধরতে ফাঁদ তৈরি করে।

পরিকল্পনার অংশ হিসেবে বুধবার বিকেলে স ম আসাদুজ্জামান ফেরদৌস ও শহিদুল ইসলামকে ২০ হাজার টাকাসহ সেটেলমেন্ট অফিসে হাতে-নাতে গ্রেপ্তার করে দুদক টিম। এ বিষয়ে মামলা দায়ের করার পর দুদকের দিনাজপুর অফিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

১০ বছরের শিশু সাত মাসের অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

হানিট্র্যাপে ফেলে বাবাকে হত্যা, দুই বছর পর রহস্য উদঘাটন

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

নোয়াখালীর প্রকাশ্যে দম্পতিকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

কাল থেকে পরিবহন ধর্মঘট খুলনাসহ যেসব এলাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।