সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ঘুমন্ত মাকে বালিশ চাপায় হত্যা, ছেলের মৃত্যুদণ্ড | চ্যানেল খুলনা

ঘুমন্ত মাকে বালিশ চাপায় হত্যা, ছেলের মৃত্যুদণ্ড

রংপুরের কাউনিয়া উপজেলায় ঘুমন্ত অবস্থায় মুখে বালিশ চাপা দিয়ে মাকে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রংপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আফতাব উদ্দিন।

দণ্ড পাওয়া জামিল মিয়া (২২) উপজেলার ছিট নাজিরদহ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

মামলার বরাতে পিপি আফতাব উদ্দিন বলেন, স্ত্রী ও মায়ের মধ্যে কলহের জেরে ২০২২ সালের ১৯ অগাস্ট রাতে ঘুমন্ত মায়ের মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করেন জামিল। পরে বসতঘরের মেঝের মাটি খুঁড়ে লাশ পুঁতে রাখা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের মাটি খুঁড়ে জামিলার লাশ উদ্ধার এবং জামিলকে আটক করে থানায় নিয়ে যায় বলে জানান পিপি আফতাব উদ্দিন।

আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী শামীম আল মামুন বলেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

তারাবির নামাজের ভিডিও প্রকাশ, মারধর করে কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

নাটোরে মাটির নিচে ট্যাংকিতে মিলল ১০ হাজার লিটার ডিজেল

তুরস্কে বাবা-ছেলেসহ তিন বাংলাদেশীর মৃত্যু

চট্টগ্রামে শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় মোটরসাইকেলে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার, পালালেন আরোহী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।