সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
গ্রেপ্তার দক্ষিণী অভিনেতা | চ্যানেল খুলনা

গ্রেপ্তার দক্ষিণী অভিনেতা

তেলেগু অভিনেতা ও রাজনীতিবিদ পোসানি কৃষ্ণা মুরালিকে গ্রেপ্তার করেছে অন্ধ্রপ্রদেশ পুলিশ। বুধবার রাত ৮টা ৪৫ মিনিটে নিজের আবাসন থেকে তাকে গ্রেফতার করা হয়। খবর ইন্ডিয়া টুডের।

বলা হয়েছে, ওবুলাবারিপল্লী থানায় মুরালির বিরুদ্ধে ১৯৬, ৩৫৩(২) এবং ১১১ ধারা, জাতি/উপজাতি আইনের ৩(৫) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলা তাকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

জানা গেছে, একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে মুরালির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। যে ঘটনায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিবাদ তৈরি হয়েছিল।

মুরালিকে গ্রেপ্তার করার তথ্য নিশ্চিত করে একটি নোটিশ অভিনেতার স্ত্রীকে পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে, মুরালি যে অপরাধ করেছেন তা আমলযোগ্য ও জামিন অযোগ্য। জুডিশিয়াল কাস্টডির জন্য তাকে রাজমপেটের প্রথম শ্রেণির অতিরিক্ত বিচারকের কাছে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

বিনোদন আরও সংবাদ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

হিজাব পরায় সমালোচনার মুখে বলিউড অভিনেত্রী অঙ্কিতা

চিৎকার না করলে সেদিন আমাকে ধর্ষণের চেষ্টা করত: ফারিন

‘ছোটবেলায় আমিও অশালীন স্পর্শের শিকার হয়েছিলাম’

মৃত্যুর পর নিজের যে ছবি প্রকাশ করতে বলেছিলেন কারিনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।