সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
গ্রেড-১ পদে পদোন্নতি পেলেন ৮ অতিরিক্ত সচিব | চ্যানেল খুলনা

গ্রেড-১ পদে পদোন্নতি পেলেন ৮ অতিরিক্ত সচিব

গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন আট অতিরিক্ত সচিব। তাদের পদোন্নতি দিয়ে রোববার (২৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রশাসনে গ্রেড-১ সচিব পদমর্যাদার পদ।
এদের মধ্যে ৭ জনকে আগের কর্মস্থলে রাখা হলেও একজনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

পদোন্নতি পেলেন যারা
টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আলাউদ্দিন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. আবদুল হামিদ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) বিকর্ণ কুমার ঘোষ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. আব্দুল মান্নান।
এ তালিকায় আরও রয়েছেন- বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আলি কদর, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মুহ: মাহবুবুর রহমান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) এ এফ এম হায়াতুল্লাহ।
এছাড়া খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাজা আবদুল হান্নানকে পদোন্নতি দিয়ে ওএসডি করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাংলাদেশ আরও সংবাদ

ভারতের বিমানবন্দরে বাংলাদেশি নারী আটক

আজ শুভ বুদ্ধপূর্ণিমা

বাংলাদেশি পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই যেতে পারবেন ৩৬ দেশে

সুখি দেশের তালিকার শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশের অবস্থান কত?

চরমপন্থার অভিযোগে মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

ফেরিতে ওঠার সময় পদ্মায় পড়ে গেল যাত্রীসহ বাস, বহু হতাহতের শঙ্কা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।