সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
গ্রীড ফেল : একঘন্টা অন্ধকারে খুলনাসহ ১১ জেলা | চ্যানেল খুলনা

গ্রীড ফেল : একঘন্টা অন্ধকারে খুলনাসহ ১১ জেলা

গ্রীড বিপর্যয়ের কারণে অন্ধকারে ছিল খুলনা বিভাগ ও পিরোজপুর জেলা। বুধবার (২ ডিসেম্বর) রাত ১০ টা ৫২ মিনিটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে রাত ১২ টা ২ মিনিটে জোড়াগেট ফিডারসহ খুলনার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে থাকে।

ওজোপাডিকোর তথ্যমতে, খুলনা জোনের আওতায় রয়েছে- খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, মাগুড়া, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর ও বরিশালের পিরোজপুর জেলা।

ওজোপাডিকোর চীফ ইঞ্জিনিয়ার আবু হাসান জানান, পিজিসিবির কর্মকর্তাদের কাছ থেকে জানতে পেরেছি ঈশ্বরদীতে গ্রীডের একটি ব্রেকারে ত্রুটি দেখা দেওয়ায় খুলনা জোনের ১১ জেলা রাত ১০ টা ৫২ মিনিটে বিদ্যুৎ চলে যা।  ফলে ভেড়ামারা থেকে পিরোজপুর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, পিজিসিবি কর্মকর্তারা জানিয়েছেন বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছেন। রাত ১২ টা ২ মিনিটে খুলনায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে থাকে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় সাড়ে ১২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তথ্যদাতাদের নিরাপত্তায় কঠোর বার্তা দেওয়ায়, প্রত্যাহার কেএমপি কর্মকর্তা

খুলনায় একাত্তর টেলিভিশন অফিসে চুরি: খোয়া গেছে ক্যামেরা, টেলিভিশন

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

খুলনার লবণচরায় সন্ত্রাসী সোহেল গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।