সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
গ্রাম পুলিশকে ৪র্থ শ্রেণীর কর্মচারীর মর্যাদা দেয়ার পরিকল্পনা সরকারের : পলক | চ্যানেল খুলনা

গ্রাম পুলিশকে ৪র্থ শ্রেণীর কর্মচারীর মর্যাদা দেয়ার পরিকল্পনা সরকারের : পলক

চ্যানেল খুলনা ডেস্কঃআইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সরকার দেশের ৪৬ হাজার গ্রাম পুলিশকে চতুর্থ শ্রেণির কর্মচারির মর্যাদা দেয়ার পরিকল্পনা করছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাথে আলোচনা করা হবে। রোববার দুপুরে নাটোরের সিংড়া উপজেলা কোর্ট মাঠে সেখানকার ১০২ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী গ্রামের আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশদের সতর্কতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানুসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।