
গোসলের সময় প্রস্রাব করলে টয়লেট ফ্লাশের পানি সাশ্রয় করা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ, প্রতিবার প্রস্রাবের পর টয়লেট ফ্লাশ করতে গড়ে প্রায় ৬ লিটার পানি ব্যবহার হয়।
হিসাব অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক মানুষ দিনে গড়ে সাতবার প্রস্রাব করলে বছরে শুধু প্রস্রাব ফ্লাশ করতেই প্রায় ১৫ হাজার ৩৩০ লিটার পানি ব্যবহার হয়। তবে গোসলের সময় একবার প্রস্রাব করলে টয়লেটে ফ্লাশের প্রয়োজনীয়তা কমে যায়।
ধরা হয়, এতে দিনে সাতবারের পরিবর্তে ছয়বার টয়লেট ব্যবহার করে ফ্লাশ করা হয়। তাহলে একজন মানুষ বছরে প্রায় ২ হাজার ১৯০ লিটার পানি সাশ্রয় করতে পারেন।
বিশেষজ্ঞদের মতে, বিশ্বের বিভিন্ন অঞ্চলে পানির সংকট বাড়ছে। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি পানির অপচয়ও এর অন্যতম কারণ। তাই গোসলের সময় প্রস্রাব করলে সামান্য হলেও পানির অপচয় কমানো সম্ভব।
তথ্যসূত্র: আইএফএলসায়েন্স


