সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের | চ্যানেল খুলনা

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

একমাত্র ছেলের গোল্ডেন জিপিএ ৫ পাওয়ার সংবাদে যেখানে পিতা-মাতার আনন্দ করার কথা। সেখানে সন্তানের ফলাফল হাতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। অভাবনীয় এই ফলাফলে পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন ও বিদ্যালয়ের সকল শিক্ষক ও সহপাঠীদের খুশি হওয়ার কথা থাকলেও সকলের চোখে-মুখে বিষাদের ছায়া। চলতি বছরের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেলেও তা দেখে যেতে পারলোনা বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ও জোবাই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাসের একমাত্র ছেলে স্বস্তিদ্বীপ বিশ্বাস (১৬)। ফলাফল ঘোষণার মাত্র ২০ দিন পূর্বে গত ২১ জুলাই দুরারোগ্য থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে খুলনার একটি বেসরকারি হাসপালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে। ছোট বেলা থেকেই জটিল রোগে আক্রান্ত হলেও অদম্য মেধাবী স্বস্তিদ্বীপ সব সময়ই পড়া-লেখায় ভালো ফলাফল অর্জন করেছিল। রবিবার (১০ আগস্ট) চলতি বছরের এস এস সি পরীক্ষা ফলাফল ঘোষণার পর দেখা যায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের অধীনে পরীক্ষা দিয়ে বিজ্ঞান বিভাগ থেকে সে সকল বিষয়ে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। তার এ ফলাফলে সকলের আনন্দিত হওয়ার কথা থাকলেও স্বস্তিদ্বীপের অকাল প্রয়াণে তা বিষাদে রূপ নিয়েছে।

এ ব্যাপারে চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রঞ্জন কুমার বাড়ৈ জানান, স্বস্তিদ্বীপ ছিল অদম্য মেধাবী একজন শিক্ষার্থী। প্রতিভাবান এই শিক্ষার্থী পড়া-লেখায় যেমন সব সময় কৃতিত্ব অর্জন করেছে তেমনি খেলা-ধুলায়ও সে ছিল অত্যন্ত দক্ষ। মাধ্যমিক স্তরের দাবা প্রতিযোগিতায় বিদ্যালয়ের হয়ে স্বস্তিদ্বীপ উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। তার অকাল মৃত্যুতে পিতা-মাতা, শিক্ষক ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।