সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
গোপালগঞ্জে বাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

গোপালগঞ্জে বাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিখোঁজের একদিন পর ওহিদুল সরদার (৩৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সোমবার (২৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তারাইল বড় মাঠ এলাকার একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওহিদুল উপজেলার কলসি ফুকরা গ্রামের চাঁন সরদারের ছেলে।

কাশিয়ানী থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সজীব কুমার মণ্ডল বলেন, রোববার রাতে ওহিদুল নিখোঁজ হন। স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে ওহিদুলের ভাই পিন্টু সরদার সোমবার দুপুরে কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সন্ধ্যায় ওই বাগানে মরদেহ পড়ে থাকতে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, নিহতের মাথা, মুখ ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। গলায় পরনের লুঙ্গি পেঁচানো ছিল। তবে জুয়া খেলাকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কলেজছাত্রী

কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা

খানাখন্দে ভরা পাবনা শহরের রাস্তা, দ্রুত সংস্কার দাবি নগরবাসীর

আজ টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পাওয়ার টিলার সংঘর্ষে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।