সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
গুলির ঘটনার পর যেভাবে সরিয়ে নেওয়া হয় ট্রাম্পকে (ভিডিও) | চ্যানেল খুলনা

গুলির ঘটনার পর যেভাবে সরিয়ে নেওয়া হয় ট্রাম্পকে (ভিডিও)

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের একটি অনুষ্ঠানে গুলির ঘটনা ঘটেছে। ওই সময় সেখানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, হোয়াইট হাউজে কর্মরত সাংবাদিকদের জন্য আয়োজিত নৈশভোজে যোগ দিয়েছিলেন ট্রাম্প। সেখানেই এ ঘটনা ঘটে। গোলাগুলির শব্দ শোনার পর ট্রাম্পকে দ্রুত সরিয়ে নেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। একটি ভিডিওতে দেখা গেছে, ট্রাম্পের পাশে থাকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে সরিয়ে নিচ্ছেন গোয়েন্দারা। এর পাশেই প্রেসিডেন্ট ট্রাম্পকে ঘিরে রেখেছেন তারা। ওই সময় ট্রাম্পকেও সরিয়ে নেওয়া হয়। তবে ট্রাম্প যাওয়ার সময় একবার হোঁচট খেয়ে পড়ে যান। পরবর্তীতে একটি সংবাদ সম্মেলন করেন ট্রাম্প। তিনি জানান, বন্দুকধারী তার থেকে বেশ দূরে ছিল। আর তিনি একজন নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়েন। এরপর তাকে দ্রুত সময়ে নিবৃত করা হয়। তিনি এজন্য গোয়েন্দা সংস্থার সদস্যদের ধন্যবাদ জানান।সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, বন্দুকধারী ক্যালিফোর্নিয়ার বাসিন্দা।

এদিকে ওই অনুষ্ঠান থেকে প্রচারিত টিভি ফুটেজে দেখা গেছে, ট্রাম্প খাবার টেবিলে বসে আছেন। ওই সময় হোটেলটির বাঙ্কেট হলে বিকট শব্দ শোনা যায়। এর কিছুক্ষণের মধ্যেই ট্রাম্পকে ঘিরে ফেলেন তার নিরাপত্তা বাহিনী। বাঙ্কেট হলের ভেতরই অনুষ্ঠানটি হচ্ছিল। প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পাশাপাশি ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পকেও ওই নৈশভোজের অনুষ্ঠানের মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছে একটি সূত্র। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজে যেসব সাংবাদিক কাজ করেন তাদের নিয়ে প্রতিবছর এ নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিক ছাড়াও মিডিয়া অঙ্গনের তারকারাও ছিলেন। গুলির ঘটনার পর তাদের সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সময় শনিবার রাতে ওয়াশিংটন হিল্টন হোটেলে নৈশভোজের অনুষ্ঠানটি চলছিল।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

সাধারণ মানুষকে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান ইরানের প্রেসিডেন্টের

হোটেল লবিতে বন্দুকধারীর গুলি, নৈশভোজ থেকে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু, রুমমেট আটক

নিজের ক্যানসারের খবর দিলেন নেতানিয়াহু

কেজরিওয়ালের দলে বড় ভাঙন, রাজ্যসভার একাংশ যোগ দিচ্ছে বিজেপিতে

ইসরায়েল-লেবাননের যুদ্ধবিরতি ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।