সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
গাজীপুরে তুরাগ নদীতে খোঁজ তিন ছাত্রীর মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

গাজীপুরে তুরাগ নদীতে খোঁজ তিন ছাত্রীর মরদেহ উদ্ধার

গাজীপুরের পাইনশাইল এলাকায় তুরাগ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যাওয়া নিখোঁজ তিন ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও একজন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিচি ও তার ছোট বোন রিয়া তুরাগ নদের শাখা লবণদাহ খালে গোসল করতে নামে। একই সঙ্গে তাদের খেলার সাথী মায়া ও আইরিনও নামে ওই খালে। তাদের কারোই সাঁতার জানা ছিল না। এখনও বন্যার পানি থাকায় খালে ছিল তীব্র স্রোত। হঠাৎ করেই ওই চার শিশু স্রোতে ভেসে যায়। এই দৃশ্য দেখে আশপাশের লোকজন পানিতে নেমে রিচিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে মায়া আক্তার ও আইরিন আক্তারের মরদেহ উদ্ধার করে। তবে এখনও রিয়ার লাশ উদ্ধার করতে পারেনি ডুবুরি দল।
আইরিন গাছপুকুর পাড় দাখিল মাদ্রাসার ছাত্রী, রিচি ভাওয়াল মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী এবং মায়া ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিল।
নিখোঁজ রিয়া আক্তার স্থানীয় সোলেমানের মেয়ে ও একই মাদরাসার ৩য় শ্রেণির ছাত্রী।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার

শিক্ষানুরাগী সৈয়দা রাহেলা বেগমের মৃত্যুবার্ষিকী কাল

কুষ্টিয়ায় পীর হত্যায় নেতাকর্মীদের আসামি করাকে ‘ষড়যন্ত্র’ বলছে জামায়াত

জুরাছড়িতে নৌকাডুবি, নারী-শিশুসহ ১১ জনকে উদ্ধার করল সেনাবাহিনী

জ্বালানি তেল মজুত করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

ব্যবসায়ীর বাড়ি থেকে সাড়ে ৫ হাজার লিটার তেল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।