সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
গাজীপুরের কোনাবাড়িতে সেফটি ট্যাঙ্ক থেকে নারীর লাশ উদ্ধার | চ্যানেল খুলনা

গাজীপুরের কোনাবাড়িতে সেফটি ট্যাঙ্ক থেকে নারীর লাশ উদ্ধার

গাজীপুরের কোনাবাড়িতে এক প্রবাসীর বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে অজ্ঞাত পরিচায় (২৩) এক নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ আগস্ট) ভোরে গাজীপুরের মহানগরের কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকার প্রবাসী আনোয়ার হোসেনের বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সেফটি ট্যাঙ্ক থেকে দুর্গন্ধ আসতে দেখে ভাড়াটিয়ারা বাড়ির মালিক আনোয়ার হোসেনের পরিবারের লোকজনকে খবর দেয়। তারা এসে ট্যাঙ্ক খুলে ভেতরে একটি বস্তা দেখলে পুলিশে খবর দেয়। পুলিশ বস্তাটি উদ্ধার করে ওই নারীর গলাকাটা লাশ দেখতে পায়। লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে তার পরিচয় পাওয়া যায়নি । অন্তত এক সপ্তাহ আগে এ ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।

জিএমপি কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক ইমতিয়াজ আহমেদ জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীর উলঙ্গ অবস্থায় ছিল বলেও জানান ওই কর্মকর্তা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।