সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
গাঁজাসহ আটক হলেন মাদক প্রতিরোধ কমিটির সভানেত্রী | চ্যানেল খুলনা

গাঁজাসহ আটক হলেন মাদক প্রতিরোধ কমিটির সভানেত্রী

দিনাজপুরের বিরামপুর উপজেলা মাদক প্রতিরোধ কমিটির সাবেক সভানেত্রী সেলিনা পারভীনকে গাঁজা বিক্রির সময় হাতেনাতে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাতে বিরামপুর শহরের ছাগলহাটি এলাকা থেকে তাকে আটক করা হয়। শনিবার তাকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। ব্যতিক্রমী এ খবরে শহরময় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সেলিনা পারভীন (৪৬) পৌর এলাকার হাতিডুবা নয়াপাড়া মহল্লার বাসিন্দা।

জানা গেছে, সীমান্তবর্তী বিরামপুর উপজেলা সদরে মাদকের আগ্রাসন ঠেকাতে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বিরামপুর মাদক প্রতিরোধ কমিটি নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। দীর্ঘদিন ধরে এই সংগঠনের সদস্যরা মাদক প্রতিরোধে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। ঐ কমিটির এক সময়ের সভানেত্রী ছিলেন সেলিনা পারভীন। কিন্তু পরবর্তীতে তিনি নিজেই জড়িয়ে পড়েন মাদক বিক্রির কাজে।

শুক্রবার রাতে বিরামপুর শহরের ছাগলহাটি এলাকায় গাঁজা বিক্রির সময় থানা পুলিশ তাকে ২১ পুরিয়া গাঁজা ও গাঁজা বিক্রির ৯৬০ টাকাসহ হাতেনাতে আটক করে।

অপরদিকে পুলিশের পৃথক একটি দল সীমান্তবর্তী উত্তর দাউদপুর গ্রামে অভিযান চালিয়ে ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সবুজ মিয়া (৩৫) নামে একজনকে আটক করেছে। তিনি উপজেলার পশ্চিম বৈদাহার গ্রামের তহিরুদ্দিনের ছেলে।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, আটককৃত দুইজনের নামে থানায় পৃথক মামলা হয়েছে এবং শনিবার তাদেরকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।