সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
গরু কিনে ফেরার পথে বাবা-ছেলেসহ ৫ জন নিহত | চ্যানেল খুলনা

গরু কিনে ফেরার পথে বাবা-ছেলেসহ ৫ জন নিহত

মাদারীপুরের টেকেরহাটে গরুর হাটে যাওয়ার পথে বাসের ধাক্কায় মাহিন্দ্রা উল্টে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার (৪ জুন) ভোরে ভাঙ্গা-টেকেরহাট মহাসড়কের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শিবচরের ডাইয়ার চর গ্রামের ইব্রাহিম সরদার (৬৫), তার ছেলে মনির সরদার (৩৬) ও ভাগনে চর খাড়াকান্দি এলাকার তারা মিয়া শেখসহ (৪২) ৬-৭ জন মিলে মাহিন্দ্রা (থ্রি-হুইলার) করে টেকেরহাট গরু কিনতে যাচ্ছিলেন। তারা বিভিন্ন স্থান থেকে ছোট-বড় গরু কিনে স্থানীয় হাটে বিক্রি করেন।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী মিজান পরিবহনের একটি বাস ভাঙ্গার চুমুরদী বাবলাতলা এলাকায় সড়কের পাশে থামানো একটি মাহিন্দ্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চার যাত্রী নিহত হন। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

নিহত মনির সরদারের বাড়িতে গিয়ে দেখা গেছে, একই সঙ্গে বাবা-ছেলেকে হারিয়ে পরিবারের সদস্যদের মধ্যে শোকের মাতম। এলাকাবাসী ভিড় করেছেন বাড়িতে। চলছে কান্নার রোল। একই সঙ্গে মর্মান্তিক এই দুর্ঘটনায় বাকরুদ্ধ স্বজন ও এলাকাবাসী।

ফয়েজ চৌধুরী নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, “মনির আমার ছোটবেলার বন্ধু। ওরা বিভিন্ন হাট থেকে ছোট গরু কিনে শিবচরের হাটে বিক্রি করে। মনিরের এক মেয়ে ও দুই ছেলে। মেয়ে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। ছেলে দুটো ছোট। ওরা এতিম হয়ে গেল।“

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, ভাঙ্গা উপজেলার চুমুরদী এলাকায় একটি মাহিন্দ্রা গাড়িকে চাপা দিলে গাড়িতে থাকা একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, দুই নেতা বহিষ্কার

নিজের বিয়ে বন্ধ করতে থানায় এসএসসি পরীক্ষার্থীর আশ্রয়

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু

গভীর রাতে মাদক কারবারির স্ত্রীর ঘরে পুলিশ কর্মকর্তা, এলাকাবাসীর পিটুনি

স্ত্রীর জীবন বাঁচাতে কিডনি দিলেন স্বামী

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।