সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
গভীর রাতে অসহায় শীতার্তদের পাশে ঝিনাইদহের পুলিশ সুপার | চ্যানেল খুলনা

গভীর রাতে অসহায় শীতার্তদের পাশে ঝিনাইদহের পুলিশ সুপার

ঝিনাইদহ প্রতিনিধিঃ দেশব্যাপী চলছে শৈত্যপ্রবাহ। প্রচন্ড শীতে কাহিল হয়ে পড়েছে জন-জীবন। বিশেষ করে চরম কষ্ট সহ্য করতে হচ্ছে ছিন্নমুল ও খেটে খাওয়া সাধারণ মানুষকে। এই তীব্র শীতে অসহায় ও দুস্থ মানুষদের একটু উষ্ণতা দিতে গভীর রাতে অসহায় ছিন্নমুল শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো ঝিনাইদহের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান (পিপিএম)। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে জেলার কালীগঞ্জ রেল স্টেশন, কোটচাঁদপুর রেল স্টেশনসহ বিভিন্ন স্থান ঘুরে ঘুরে ৩ শতাধিক কম্বল বিতরণ করেন তিনি। পুলিশ সুপার
হাসানুজ্জামানের আগমনে কিছুক্ষণের জন্য শীতের কষ্ট ভুলে গিয়েছিলেন ছিন্নমূল এসব মানুষ। কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই পুলিশ সুপার নিজেই উপস্থিত হয়ে ছিন্নমূল নারী, পুরুষ, শিশু, বৃদ্ধদের কম্বল বিতরণ করায় অবাক হয়েছেন অনেকে। তবে কম্বল পেয়ে এসব অসহায় মানুষ ভীষণ খুশি। সেসময় পুলিশ সুপার বলেন, শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাড়ছে ঠান্ডাজনিত রোগ-ব্যাধি। প্রচন্ড শীতের কারণে রাতে রিক্সা চালক, শ্রমিক, নিরাপত্তা প্রহরী, রেল স্টেশনে থাকা মানুষগুলো শীতে কষ্ট করেন। এরাই প্রকৃত শীতার্ত। তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য রাতে বের হওয়া।
কম্বল বিতরনের সময় পুলিশ সুপার মো: হাসানুজ্জামানের সাথে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তারেক আল মেহেদি, কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

ঝিনাইদহ আরও সংবাদ

ঝিনাইদহে মিথ্যা ধর্ষণ চেষ্টার মামলা খারিজ, বাদী বিউটি খাতুন কারাগারে

ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

ঝিনাইদহের কালীগঞ্জে কুকুরের কামড়ে ৬ জন জখম, হাসপাতালে চিকিৎসা

ঝিনাইদহে বাসচাপায় প্রাণ গেল ট্রাকচালকের

ঝিনাইদহে এনসিপির ২২ নেতাকর্মীর নামে ছাত্রদলের মামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।