সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
গণভোটের রায় বাস্তবায়নের জন্য প্রয়োজনে দেশে আরও একটি ‘জুলাই বিপ্লব’ হবে : মাহফুজুর রহমান | চ্যানেল খুলনা

গণভোটের রায় বাস্তবায়নের জন্য প্রয়োজনে দেশে আরও একটি ‘জুলাই বিপ্লব’ হবে : মাহফুজুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নের জন্য প্রয়োজনে দেশে আরও একটি “জুলাই বিপ্লব” হবে, তবুও আমরা রাজপথ ছাড়বো না| আপনারা রক্তাক্ত জুলাইয়ের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় আছেন| তাই সকল গণহত্যার বিচার আপনাদেরই করতে হবে| বিচার না করলে জনগণ আপনাদের বাধ্য করবে| আমরা আন্দোলন চাই না, সমাধান চাই| তিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা এবং জুলাই হত্যাকান্ডের সাথে জড়িতদের মানবতাবিরোধী অপরাধের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান| আগামী ১৫ জুলাই সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিতব্য “জুলাই গণঅভ্যুত্থান : সাম্প্রতিক ভাবনা” বিষয়ক সেমিনার বাস্তবায়নে প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান|

নগরীর তারেরপুকুরস্থ খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়| মহানগরী সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলমের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, অফিস সেক্রেটারি মিম মিরাজ হোসাইন, কর্মপরিষদ সদস্য ড. আবু রুবাবা, তারবিয়াত বিভাগের সেক্রেটারি মাওলানা শেখ মোহাম্মদ অলিউল্লাহ, সমাজ কল্যাণ বিভাগের সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসেন, প্রচার সেক্রেটারি মো. আব্দুল গফুর, মাওলানা শাহারুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোল্লা আলমগীর, মহানগরী যুব বিভাগের সভাপতি মুকারম বিল্লাহ, মহানগরী ছাত্রশিবিরের সেক্রেটারি ইসরাফিল হোসেন, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহীদুল ইসলাম, খালিশপুর থানা আমীর আব্দুল্লাহ আল মামুন, দৌলতপুর থানা আমীর মুশারফ আনসারী, আড়ংঘাটা থানা আমীর মনোয়ার আনসারী, হরিণটানা থানা আমীর সেলিম বাহার, লবণচরা থানা আমীর মোজাফফর হোসেন, সিদ্দিকুর রহমান, মাওলানা আরিফুল ইসলাম ভুইয়া প্রমুখ|

মহানগরী আমীর বলেন, জুলাই সনদ জনগণের আকাঙ্ক্ষার একটি গুরুত্বপূর্ণ দলিল| এটি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা, সুশাসন এবং জনগণের মতামতের যথাযথ প্রতিফলন নিশ্চিত করতে হবে| তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে, তা সম্মান করে বাস্তবায়ন করা গণতান্ত্রিক রাষ্ট্রের দায়িত্ব| তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনের আগে সরকার জুলাই সনদ বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা এখনো পূরণ হয়নি| তিনি অবিল¤ে^ সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান|

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবিতে ফেব্রিকেশন ল্যাবরেটরি স্থাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে খুলনা বিএনপির শোক

জনগণের পরামর্শ ও মতামতে পরিকল্পনা গ্রহণ করে খুলনার উন্নয়নে কাজ করব : কেডিএ চেয়ারম্যান

জনগণের বিপদে ঘরে বসে এসির বাতাস খাওয়ার দল বিএনপি নয়: শফিকুল আলম তুহিন

বিএল কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের রেজি: কার্যক্রম উদ্বোধন

খুলনা জেলা জামায়াতের রুকন প্রার্থী শিক্ষাশিবির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।