সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খেশরা ফুড ফাউন্ডেশন’র ঈদ খাদ্য সামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

খেশরা ফুড ফাউন্ডেশন’র ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

রিয়াদ হোসেন :: গরীব দুঃখী রবে বেশ, ক্ষুদা হবে নিরুদ্দেশ স্লোগানে নব গঠিত সংগঠন তালার খেশরা ফুড ফাউন্ডেশন কতৃক ঈদ খাদ্য সামগ্রী বিতারণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ইউনিয়নব্যাপী এ কার্যক্রম পরিচালনা করেন সংগঠনটির সদস্যরা। এসময় তারা ইউনিয়নের দুই শতাধিক দুঃস্থ ,অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করেন। খাদ্য সামগ্রী বিতারণে উপস্থিত ছিলেন খেশরা ফুড ফাউন্ডেশনের পরিচালক শেখ মেজবাহুর রহমান নাহিদ, সহ-পরিচালক রিয়াদ হোসেন, শেখ সাব্বির রহমান, সুমন গোলদার, সংগঠনটির সদস্য সুমন, শাহিন, ফরহাদ, মুস্তাক, নাঈম, পারভেজ, ঈমনসহ আরো অনেকে। এসময় পরিচালক শেখ মেজবাহুর রহমান নাহিদ বলেন, আমরা খেশরা ব্লাড ফাউন্ডেশনের পাশাপাশি এ বছর খেশরা ফুড ফাউন্ডেশন গঠন করেছি। আর এই সংগঠনের শুরুতে ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নের অসহায়,অস্বচ্ছল দেখে দুই শতাধিক পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে দিয়েছি। উপহারের এ প্যাকেজে সিমাই, চিনি, দুধ, বাদামসহ আরো কিছু প্রয়োজনীয় খাদ্য ছিল। আমরা আমাদের কার্যক্রম পুরো বছর জুড়ে চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এজন্য সমাজের জনপ্রতিনিধি, সমাজসেবক ও বিত্তবানদের আমাদের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।