সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খেলা চলাকালে জানা গেল করোনা পজিটিভ, আইসেলোশনে আম্পায়ার | চ্যানেল খুলনা

খেলা চলাকালে জানা গেল করোনা পজিটিভ, আইসেলোশনে আম্পায়ার

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চলছে বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগ। এদিন সিলেটের মুখোমুখি হয় সাতবারের চ্যাম্পিয়ন খুলনা। প্রথম রাউন্ডের উদ্বোধনী খেলা শুরু হয় সোমবার সকাল সাড়ে ৯ টায়। এ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে খুলনা বিভাগ। খেলা শুরুর কিছুক্ষণ পরে রিপোর্ট আসে করোনা টেস্টের। প্রথমদিনের রিপোর্টে করোনা পজিটিভ হয়েছেন খুলনায় ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রিজার্ভ আম্পায়ার সাইফুল ইসলাম জুয়েল।

বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গেই তাকে যথাযথ আইসোলশনে নেওয়া হয়। তিনি করোনা পজেটিভ হলেও যথাযথ প্রটোকল মেনে চলার কারণে খেলায় কোন প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক বেলাল হোসেন পলাশ। এদিকে সাইফুলের পরিবর্তে নতুন করে দায়িত্ব পালন করার জন্য মাঠে যোগ দিয়েছেন আম্পায়ার বরকতুল্লাহ তুর্কি।

এ বিষয়ে খুলনা ভেন্যুর দায়িত্বে থাকা বিসিবির চিকিৎসক বেলাল হোসেন পলাশ বলেন, ‘নিয়মানুযায়ী ঢাকা থেকে খুলনায় এসে রোববার ক্রিকেটার ও ম্যাচ সংশ্লিষ্ট সকলের করোনা টেস্ট করা হয়। সেই টেস্টের রিপোর্ট সোমবার সকালে আমরা পেয়েছি। রিপোর্টে রিজার্ভ আম্পায়ার সাইফুল ইসলাম জুয়েলের করোনা পজিটিভ এসেছে। ফলে সাথে সাথেই তাকে আইসোলেট করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তাকে যথাযথ প্রটোকল মেনেই হোটেলের কক্ষে আইসোলশনে নেওয়া হয়েছে। তিনি এখন সুস্থ আছেন। আজকেই তার আবারও নমুনা সংগ্রহ করা হয়েছে। যার রিপোর্ট মঙ্গলবার (২৩ মার্চ) পাওয়া যাবে। পুনরায় পরীক্ষা করার পর পরবর্তী করনীয় ঠিক করা হবে।’

বিসিবির চিকিৎসক বেলাল হোসেন পলাশ বলেন, ‘আমি নিজে ২০ মার্চ খুলনায় এসেছি। আসার পর দুই দিন আইসোলেশনে ছিলাম। এছাড়া প্রত্যেক খেলোয়াড় ও সংশ্লিষ্টরা আইসোলেশনে থাকায় এবং স্বাস্থ্যবিধি মেনে চলায় চিন্তার কোন কারণ নেই। ফলে সাইফুলের করোনা পজেটিভ হওয়ার সাথে খেলায় কোন প্রভাব পড়বে না।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশি সঞ্জয়, পোশাকে তুলে ধরলেন দেশের পরিচয়

বিশ্বকাপের জমজমাট উদ্বোধন ছাপিয়ে আলোচনায় সংঘর্ষ-বিক্ষোভ

৬১৭৫ গ্রাম সোনায় মোড়ানো বিশ্বকাপ ট্রফি, দাম কত জানেন?

বাংলাদেশের ফুটবল ভক্তদের সুখবর, বিশ্বকাপ দেখাবে যে তিন টিভি

বিশ্বকাপে যাওয়ার আগে ভাইকিং যোদ্ধা রূপে হালান্ডরা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।