সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে আপিলে মনোনয়ন ফিরে পেলেন জাপা প্রার্থী শফিকুল ইসলাম মধু | চ্যানেল খুলনা

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে আপিলে মনোনয়ন ফিরে পেলেন জাপা প্রার্থী শফিকুল ইসলাম মধু

খুলনা-৬ আসনের (পাইকগাছা-কয়রা) জাতীয় পার্টির প্রার্থী ও জাতীয় পার্টির জেলার সভাপতি শফিকুল ইসলাম মধু আপিল করে মনোনয়ন ফিরে পেয়েছেন। রোববার (১০ ডিসেম্বর) নির্বাচন কমিশনে আপিলে তার মনোনয়ন বৈধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রার্থী নিজেই।কয়রা ও পাইকগাছা উপজেলা নিয়ে গঠিত খুলনা-৬ আসেনে মনোনয়ন জমা দিয়েছিলেন মোট ১২ প্রার্থী। এর মধ্যে যাচাই বাছাইয়ে বাদ পড়েন ৬ জন। যার মধ্যে ছিলেন জাতীয় পার্টির ওই প্রার্থীও।

জেলা রিটার্নিং অফিস সূত্র জানায়, বিদ্যুৎ বিল বকেয়া থাকার বিষয়টি গোপন করায় তার মনোনয়ন বাতিল হয়েছিলো। তবে আপিলে তিনি জানিয়েছেন, একটি স্কুলের বিদ্যুতের মিটার তার নামে করা, যেটি তিনি ব্যবহার করেন না। বিষয়টি প্রমাণ সাপেক্ষে তার মনোনয়ন পত্রটি বৈধ হয়েছে।

শফিকুল ইসলাম মধু বলেন, পাইকগাছা উপজেলার গদাইপুরের একটি স্কুলের বিদ্যুতের মিটার আমার নামে নেয়া। যেহেতু স্কুলটি সরকারি নয়, শিক্ষার্থীদের সুবিধার জন্য আমি মিটারটি কিনে দেই। ফলে ওই মিটারের বিলও আমার নামে আসে। আমি মিটারের বিদ্যুৎ বিল পরিশোধ করে দিয়েছি।

নির্বাচনে জয়ের ব্যাপারেও আশা প্রকাশ করে মধু বলেন, নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে জয়ের ব্যাপারে আমি আশাবাদী।এই আসনে আওয়ামী লীগের প্রার্থী মোঃ রশিদুজ্জামান মোড়ল। তিনি প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচন করছেন। এ ছাড়া এই আসনে প্রার্থী আছেন ন্যাশনাল পিপলস পার্টির মো. আবু সুফিয়ান, জাকের পার্টির শেখ মর্তুজা আল মামুন, বাংলাদেশ কংগ্রেসের মির্জা গোলাম আজম, বিএনএম’র এসএম নেওয়াজ মোর্শেদ ও তৃণমূল বিএনপির গাজী নাদির উদ্দিন খান।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।