সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা ২৮ ডিসেম্বর | চ্যানেল খুলনা

খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা ২৮ ডিসেম্বর

আগামী ২৮ ডিসেম্বর খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সাধারণ সভা অনুষ্ঠিত হবে। গতকাল কেইউজের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সকাল ১১টায় কেইউজের নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি ফারুক আহমেদ এর সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় মহান বিজয় দিবস উপলক্ষে তিন দিনের কর্মসুচি গ্রহন করা হয়। কর্মসুচির মধ্যে মুক্তিযুদ্ধে শাহাদত বরনকারী সকল শহীদদের প্রতি গল্লামারী বদ্ধভুমিতে শ্রদ্ধা নিবেদন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মুক্তিযুদ্ধের গল্প শোনা, জাতির পিতার জীবনভিত্তিক চলচিত্র প্রদর্শন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এবং আগামী ২৮ ডিসেম্বর সাধারণ সভায় দ্বি বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষনার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সভা থেকে ২০২৩ সালে যে সকল সদস্যদের চাঁদা এবং কল্যাণ তহবিলের চাঁদা বকেয়া রয়েছে তাদেরকে পরিশোধ করার অনুরোধ জানানো হয়েছে। সভার শুরুতে আলহাজ লিয়াকত আলীর স্বরণে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম, আলমগীর হান্নান, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এস এম মনিরুজ্জামান, সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন, শেখ জাহিদুল ইসলাম।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

এমইউজের সাধারণ সভা আগামী ২৫ জুলাই

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হলেন নিউজ টোয়েন্টিফোরের উম্মে মারুফা

খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।