সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা মেডিকেলের আরো দুই চিকিৎসকের করোনা পজেটিভ | চ্যানেল খুলনা

খুলনা মেডিকেলের আরো দুই চিকিৎসকের করোনা পজেটিভ

নিজস্ব প্রতিবেদকঃখুলনায় আরও দুইজন চিকিৎসকের শরীরে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ রবিবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে তাদের নমুনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ আসে। রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল আহাদ। তিনি জানান, রবিবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১০১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ২৯ জন চিকিৎসকের নমুনাও ছিলো। এতে দুইজন চিকিৎসকের রিপোর্ট পজিটিভ আসে। এদের মধ্যে একজন গ্যাস্ট্রোন্ট্রোলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ও অপরজন শিশু বিভাগের সহকারী অধ্যাপক। তারা দুইজনেই গত ১০ এপ্রিল ঢাকা থেকে খুলনায় আসেন এবং কলেজের গেস্ট হাউজে থাকেন। এ নিয়ে খুলনা জেলায় ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে তিনজনই চিকিৎসক। তিনি আরও জানান, এখন পর্যন্ত খুলনায় সর্বমোট ৮২৮টি নমুনা পরীক্ষা হয়েছে যার মধ্যে ৭ জনের করোনা শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের এর তিনজন চিকিৎসক রয়েছেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।