সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা মহানগর বিএনপির ইফতার মাহফিল ১৪ মার্চ | চ্যানেল খুলনা

খুলনা মহানগর বিএনপির ইফতার মাহফিল ১৪ মার্চ

নগরীর বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খুলনা মহানগর। আগামী ১৪ মার্চ (২৪ রমজান) এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিএনপি মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হচ্ছে। বৃহস্পতিবার জোহরের নামাজের পর মহানগর বিএনপি কার্যালয়ে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি অ্যাড. শফিকুল আলম মনা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। সভায় নেতৃবৃন্দ বলেন, পবিত্র রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস।

এই মাসের শিক্ষা সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে সহায়তা করে। তারা বলেন, নগরীর বিশিষ্টজনদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক মতবিনিময়ের ক্ষেত্র তৈরির লক্ষ্যেই প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়। সভায় আরও বক্তব্য রাখেন বেগম রেহানা ঈসা, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, কেএম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, অ্যাডভোকেট শেখ মোহাম্মাদ আলী বাবু, মুর্শিদ কামাল, মোল্লা ফরিদ আহমেদ, আসাদুজ্জামান আসাদ, শেখ ইমাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, নুর ইসলাম বাচ্চু, মিজানুর রহমান মিলটন, শরিফুল ইসলাম টিপু, মজিবর রহমান, মাওলানা আবু নাঈম, কেএম জলিল, শফিকুল ইসলাম শফি, ইস্তিয়াক আহম্মেদ ইস্তি, মুনতাসির আল মামুন, শেখ আলমগীর হোসেন, অ্যাডভোকেট হালিমা আক্তার থানম, নাসির উদ্দিন, জাকির ইকবাল বাপ্পী, বিপ্লবুর রহমান কুদ্দুস, ইয়াসিন গাজী, সৈয়দ ইমরান, নুরুল হুদা পলাশ ও তানভীর আহমেদসহ নেতৃবৃন্দ।

সভা থেকে খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুলকে জাতীয় সংসদের হুইপ নির্বাচিত করায় বিএনপি চেয়ারপারসন ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা: দাবি জামায়াতের

তানভীরকে ছাত্রদল থেকে সাময়িক অব্যাহতি

জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নারী-শিশু নির্যাতনের ঘটনা প্রমাণ করে সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে: জামায়াতের মহিলা বিভাগ

সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

বগুড়া-৬ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে প্রার্থী হলেন রেজাউল করিম বাদশা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।