সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু | চ্যানেল খুলনা

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

খুলনা বিভাগে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪২ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৬৬০ জনে এবং মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২৫ জন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ২৪২ জন রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ২০৬ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৬ জন ভর্তি হয়েছেন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ২ জন এবং বাগেরহাটে ১ জন চিকিৎসাধীন ছিলেন।

বর্তমানে খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৮৭৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। জেলাভিত্তিক চিত্রে খুলনা জেলাতেই আক্রান্তের চাপ সবচেয়ে বেশি, এখানে বর্তমানে ৩৮০ জন হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮০ জন, বাগেরহাটে ১০৮ জন এবং যশোরে ৯৮ জন রোগী ভর্তি রয়েছেন। বাকি জেলাগুলোতে চিকিৎসাধীন রোগীর সংখ্যা তুলনামূলক কম।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে মোট আক্রান্ত ৭ হাজার ৬৬০ জনের মধ্যে ৬ হাজার ৫৭৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং ১৭৯ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্রে রেফার করা হয়েছে।

বিভাগে ডেঙ্গুতে এখন পর্যন্ত মোট ২৫ জনের মৃত্যুর মধ্যে সর্বোচ্চ ২০ জনই মারা গেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া খুলনা জেলার অন্যান্য হাসপাতালে ২ জন, বাগেরহাটে ২ জন এবং যশোরে ১ জনের মৃত্যু নথিভুক্ত হয়েছে।

কেসিসি ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, এডিস মশার কামড় থেকে বাঁচতে ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাসাবাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিকল্প নেই। লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে পরীক্ষা ও চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে

প্রথম দফায় কৃষিকার্ড পাচ্ছেন খুলনার ২৩ হাজার ১০৫ কৃষক

খুলনার হোটেল টাইগার গার্ডেনে আগুন

খুলনায় আইনজীবীকে আটক রেখে ৫ লাখ টাকা চাঁদা দাবি, দুই নারীসহ গ্রেফতার ৩ জন কারাগারে

‘মিড ডে মিল কোনো অনুগ্রহ নয়, এটি শিশুর অধিকার’

ডেঙ্গু রোগীর সুচিকিৎসায় খুলনায় শয্যা বাড়ানোর দাবি প্রেসক্লাবের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।