সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা বিভাগে করোনায় কর্মহীনদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত | চ্যানেল খুলনা

খুলনা বিভাগে করোনায় কর্মহীনদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত

খুলনা বিভাগের  চুয়াডাঙ্গা, মাগুরা ও মেহেরপুর জেলায় করোনায় কর্মহীন মানুষের মাঝে আজ (বুধবার) নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মাগুরা জেলা প্রশাসনের নিজস্ব বরাদ্দ হতে দুই হাজার চারটি পরিবারের মাঝে পাঁচশত টাকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ভিজিএফ এর মাধ্যমে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চার হাজার দুইশত ৫০ জন উপকারভোগীর আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া দুইশত ৬৩ দুস্থ পারিবারের মাঝে সাত কেজি করে চাল এবং এক কেজি করে ডাল বিতরণ করা হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে তিনশত জন অসহায়, দুস্থ নারী ও পরুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী হিসেবে ১০ কেজি চাল, এক কেজি মশুর ডাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, সয়াবিন তেল এক লিটার, এক কেজি চিনি এবং সেমাই এক প্যাকেট বিতরণ করা হয়। চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম সরকার এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ পর্যন্ত ১০ হাজার ছয়শত ৫০ উপকারভোগী পরিবারের মাঝে ৪৭ লাখ ৯২ হাজার পাঁচশত টাকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া ভিজিএফ কর্মসূচির আওতায় এক লাখ ৪৫ হাজার উপকারভোগী পরিবারের মাঝে ৬৫ লাখ ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে ১৫টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনা জেলা পুলিশের বিশেষ অভিযান, ১০ দিনে গ্রেপ্তার ২৮৯

৯০ কোটি টাকার ফাঁকা চেক : খুলনা ওয়াসার প্রকৌশলীকে দুদকের জিজ্ঞাসাবাদ

খুলনায় ৩০ কেজি ধানের শীষে সাজানো দুর্গাপ্রতিমা, মণ্ডপে ভিড়

খুলনায় নিহত সাবেক কাউন্সিলর টিপুর বাসায় অভিযান, গুলিসহ ভাই আটক

খুলনায় একাধিক হত্যা মামলার আসামি অনুপম মহলদার গ্রেপ্তার

খুলনায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৩০

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।