সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য স্বাক্ষাতে বটিয়াঘাটা প্রেসক্লাব প্রতিনিধি দল | চ্যানেল খুলনা

খুলনা জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য স্বাক্ষাতে বটিয়াঘাটা প্রেসক্লাব প্রতিনিধি দল

খুলনা জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে বটিয়াঘাটা প্রেসক্লাব এর নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা।বুধবার (৯ সেপ্টম্বর) দুপুরে জেলা প্রশাসক এর কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় করেন।
খুলনার সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন  মহোদয় এর হাতে বটিয়াঘাটা প্রেসক্লাব এর নেতৃবৃন্দরা ফুল দিয়ে শুভেচছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ  করেন। সৌজন্য সাক্ষাৎকালে জেলা প্রশাসক মহোদয় বটিয়াঘাটা উপজেলার  সকল প্রশাসনিক সমন্বয়ে কাজ করার আহ্বান জানান এবং তিনি বলেন প্রেসক্লাব সরকার অনুমোদিত এই পরিচয় দেওয়ার কোন সুযোগ নাই।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি অধ্যাঃ এনায়েত আলী বিশ্বাস,সহ সভাপতি আসাদুজ্জামান উজ্জ্বল,মোঃ নজরুল ইসলাম,এ্যাডঃ মোস্তফা বিলাল, হিরামন মন্ডল, সাধারন সম্পাদক মহিদুল ইসলাম শাহীন, সহ সম্পাদক এস এম বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন, আল আমিন শিকদার কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এ্যাড, সোহেল রানা, ক্রীড়া সম্পাদক সোহরাব হোসেন, দপ্তর সম্পাদক রেজাউল করিম, সমাজ কল্যান সম্পাদক জহিরুল ইসলাম জয়। এসময় সংগঠনটির সফলতা কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন  করার আহবান জানান জেলা প্রশাসক।
এরপর দৈনিক দেশ সংযোগ পত্রিকার সম্পাদক ও খুলনা  সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুবুল আলম সোহাগ, সাপ্তাহিক আলোকিত বার্তা পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহীন আজাদ, দৈনিক কালান্তর পত্রিকার সম্পাদক কাজী তারিক আহম্মেদ এর সঙ্গে পৃথক পৃথক ভাবে সৌজন্য স্বাক্ষাত করেন। অন্য দিকে সকাল ১০ টায় প্রেসক্লাবের নিজস্ব ভবনে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।-খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন

খুলনায় সোমবার থেকে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

খুলনায় বন্ধুদের বিরোধে প্রাণ গেল সাব্বিরের, আহত ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।