সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ ও এমপি বাবুকে জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য মোল্যা মিজানের শুভেচ্ছা বিনিময় | চ্যানেল খুলনা

খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ ও এমপি বাবুকে জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য মোল্যা মিজানের শুভেচ্ছা বিনিময়

খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ কে ফুলের শুভেচ্ছা ও মিষ্টি মুখ করান জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য ও ১নং জলমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোল্যা মিজানুর রহমান বাবু। সোমবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় নব-নির্বাচিত সদস্য মোল্যা মিজানুর রহমান বাবু ও পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ উভয় উভয়কে মিষ্টি মুখ করান। এদিকে সংসদ সদস্য (এমপি) আক্তারুজ্জামান বাবু কে খুলনা জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য মোল্যা মিজানুর রহমান বাবু ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় (এমপি) আক্তারুজ্জামান বাবু অন্যায়ের বিরুদ্ধে থেকে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে পথ চলার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক দিলীপ হালদার, জলমা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ বোরহান উদ্দিন হাওলাদার, যুগ্ম সধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন বটিয়াঘাটা উপজেলা আওয়ামীলীগ নেতা শেখ রাসেল কবির, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আব্দুল হাই, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানজির রহমান ঊশান, জলমা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তানভীর রহমান অপু, সাধারন সম্পাদক মোঃ রুবেল, সুমন, মাসুদ প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।