সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন আট হাজার দুইশত ৪৮ জন | চ্যানেল খুলনা

খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন আট হাজার দুইশত ৪৮ জন

খুলনা জেলায় আজ (শনিবার) আট হাজার দুইশত ৪৮ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ চার হাজার দুইশত ২৪ জন এবং মহিলা চার হাজার ২৪ জন।
খুলনা সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন কেন্দ্রে দুই হাজার আটশত ২১ জন এবং নয়টি উপজেলায় মোট পাঁচ হাজার চারশত ২৭ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে দুইশত ২৫ জন, বটিয়াঘাটায় আটশত ৮১ জন, দিঘলিয়ায় নয়শত ১০ জন, ডুমুরিয়ায় সাতশত ১৭ জন, ফুলতলায় চারশত ৬৮ জন, কয়রায় এক হাজার দুইশত ৩৭ জন, পাইকগাছায় পাঁচশত ৮০ জন, রূপসায় দুইশত ৭৯ জন ও তেরখাদায় একশত ৩০ জন টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। এছাড়া শনিবার নগরীর পাঁচটি হাসপাতালে এক হাজার দুইশত ৭১ জন ও খুলনা জেলার নয়টি উপজেলায় এক হাজার দুইশত ৮৯ জন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন।
এপর্যন্ত খুলনা জেলায় পাঁচ লাখ ৭৭ হাজার ছয়শত ৮৯ জন প্রথম ডোজ এবং দুই লাখ ৯৬ হাজার একশত ৪১ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন।
খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় এমইউজে’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, খুলনা প্রেসক্লাবে গিয়ে পুলিশ কমিশনারের আশ্বাস

সবুজ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়তে কেএমপির বৃক্ষরোপণ কর্মসূচি

খুলনায় ২২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

সুন্দরবনের কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ

নিউ মার্কেটের জরাজীর্ণ অংশ সংস্কার এবং ড্রেনেজ ও লাইটিং ব্যবস্থার আধুনিকীকরণ করা হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।