সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা খাদ্য পরিবহণ ঠিকাদার সমিতির সভাপতি মাকছুদ, সম্পাদক রেজাউল | চ্যানেল খুলনা

খুলনা খাদ্য পরিবহণ ঠিকাদার সমিতির সভাপতি মাকছুদ, সম্পাদক রেজাউল

খুলনা খাদ্য পরিবহণ (সড়ক পথ) ঠিকাদার সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মাকসুদ আলম খাজা মোমবাতি প্রতীকে ১৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোস্তফা কামাল খোকন চেয়ার প্রতীকে পেয়েছেন ৯৭ ভোট। এদিকে সাধারণ সম্পাদক পদে কেএম রেজাউল আলম মই প্রতীকে ১২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. সেলিম রেজা টেলিফোন প্রতীকে পেয়েছেন ১০২ ভোট।

শনিবার (৩০ জানুয়ারি) রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোতাহার রহমান বাবু। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সমিতির নিজস্ব কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে ২৬৩ জন ভোটারের মধ্যে ২৩৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে ১১টি পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, উর্ধ্বতন সহ-সভাপতি- মোঃ বেল্লাল হোসেন (দোয়েল পাখি), সহ-সভাপতি- শেখ হারুন অর রশিদ(হরিণ), সহ-সাধারণ সম্পাদক- এমডি নজরুল ইসলাম (কলস), সাংগঠনিক সম্পাদক- মোঃ রিপন হাওলাদার(হাঁস), দপ্তর সম্পাদক- সৈয়দ মোঃ খায়রুল্লাহ(টেবিল), প্রচার সম্পাদক- মোঃ জাহিদুর রহমান মোল্লা(উড়োজাহাজ), কোষাধ্যক্ষ- মোল্লা আবুল কাশেম(পাখা), ক্রীড়া সম্পাদক- মো. আবু সালেহ নূর পরশ (ফুটবল) ও কার্য নির্বাহী সদস্য- এম লুৎফর রহমান(প্রজাপতি)।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় সাড়ে ১২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তথ্যদাতাদের নিরাপত্তায় কঠোর বার্তা দেওয়ায়, প্রত্যাহার কেএমপি কর্মকর্তা

খুলনায় একাত্তর টেলিভিশন অফিসে চুরি: খোয়া গেছে ক্যামেরা, টেলিভিশন

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

খুলনার লবণচরায় সন্ত্রাসী সোহেল গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।