সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ২১জন ডেঙ্গু রোগী সনাক্ত, আতংকিত না হওয়ার আহবান | চ্যানেল খুলনা

খুলনায় ২১জন ডেঙ্গু রোগী সনাক্ত, আতংকিত না হওয়ার আহবান

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনায় ২১জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে বলে সরকারিভাবে শিকার করা হয়েছে। তবে এর বেশিরভাগই ঢাকা থেকে আসা রোগী। যারা চিকিৎসা নিয়েই ভাল হয়েছেন। ঢাকায় রেফার্ড করা হয়েছে দু’জনকে। তবে এতে আতংকিত হওয়ার কিছু নেই উল্লেখ করে খুলনার সিভিল সার্জন ডা: এএসএম আব্দুর রাজ্জাক বলেন, জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ অথবা হাসপাতালে ভর্তি হতে হবে।
সিভিল সার্জন বলেন, সিভিল সার্জনের কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য মতে এ পর্যন্ত খুলনা মহাগনরীসহ জেলায় ২১জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। যার অধিকাংশই ঢাকা থেকে জ্বর নিয়ে আসা রোগী। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১১জনসহ বাকীরা অন্যান্য প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেয়। সিভিল সার্জন বলেন, ডেঙ্গুতে আতংকিত হওয়ার কিছু নেই। ডেঙ্গু বা চিকুনগুনিয়া ভাইরাসজনিত জ্বর। যা এডিস নামক মশা থেকে ছড়ায়। এডিস মশার বংশ বিস্তার যাতে না হতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে দিনের বেলায়ও মশারী টানিয়ে ঘুমাতে হবে।

https://channelkhulna.tv/

স্বাস্থ আরও সংবাদ

সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত

হামের জরুরি পরিস্থিতি মোকাবিলায় রেড ক্রিসেন্টের ছয় মাসের কর্মসূচি শুরু

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

খুলনায় আতঙ্ক ছড়াচ্ছে হাম, হাসপাতালে ভর্তি ৭৮ শিশু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।