সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় হোম কোয়ারেন্টাইনে ১৭৪৫ জন,আইসোলেশনে ৬ | চ্যানেল খুলনা

ঢাকায় পাঠানো ৩টি সেম্পলই নেগেটিভ

খুলনায় হোম কোয়ারেন্টাইনে ১৭৪৫ জন,আইসোলেশনে ৬

চ্যানেল খুলনা ডেস্কঃ শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকায় ৬ জনকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ইউনিটে আইসোলেশনে রাখা হয়েছে।

আর সন্দেহভাজন করোনা রোগীর তিনটি সেম্পল এর রিপোর্ট নেগেটিভ এসেছে। তাদের কারো শরীরে করোনাভাইরাসের উপসর্গ পাওয়া যায়নি। এছাড়া ১৯৮ জনকে কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।
আজ শনিবার সকাল ১১টায় খুলনা সিভিল সার্জনের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
কোয়ারেন্টিনে যাদের রাখা হয়েছে তারা সম্প্রতি ভারত, সৌদি আরব, সিঙ্গাপুর, ইতালি, কোরিয়াসহ বিভিন্ন দেশ থেকে ফিরেছেন। হোম কোয়ারেন্টিনে রয়েছেন দাকোপে ৯৭ জন, বটিয়াঘাটায় ৮৭ জন, রূপসায় ১০৬ জন, তেরখাদায় ৩৩ জন, দিঘলিয়ায় ৫২ জন, ফুলতলায় ৬৪ জন, ডুমুরিয়ায় ৭৮ জন, পাইকগাছায় ১২৮ জন, কয়রায় ২১২ জন, খুলনা মহানগরীতে ৮৮৮ জন। ছাড়পত্র পেয়েছেন দাকোপের ৩২ জন, বটিয়াঘাটায় ২১ জন, রূপসায় ১৪ জন, পাইকগাছায় ৪৫ জন, কয়রায় ৫৩ জন, দিঘলিয়ার ৭ জন, তেরখাদার ৫ জন ও খুলনা মহানগরীতে ২১ জন।
সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, বৃহস্পতিবার করোনা সন্দেহে যিনি মারা গিয়েছিলেন, তার মৃত্যুর কারণ জানার জন্য স্যাম্পল ঢাকায় পাঠানো হয়েছিলো। তার ফলাফল নেগেটিভ এসেছে। তিনটি সেম্পল পাঠানো হয়েছিলো তিনটি রিপোর্টই নেগেটিভ এসেছে। সেক্ষেত্রে আমি বলতে চাই এখন পর্যন্ত খুলনায় কোন করোনা ভাইরাস আক্রান্তের রোগী নাই।

তিনি আরো জানান, ‘বিদেশ ফেরত ব্যক্তিদের তাদের বাড়িতেই থাকতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসক দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, তারা করোনা ভাইরাসে আক্রান্ত নন। তারপরও অন্তত ১৪ দিন তাদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে। এছাড়াও যাদের শরীরে জ্বর, সর্দি-কাশি রয়েছে তাদেরকে আক্রান্ত সন্দেহে খুমেকের করোনা ইউনিটে আইসোলেশনে রাখা হয়েছে।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

দক্ষিণ পশ্চিমাঞ্চল আরও সংবাদ

খুলনায় উদ্ধারকৃত ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

খুলনায় মাছের বাজার চড়া, স্বস্তিতে সবজি ক্রেতারা

খুলনায় সাড়ে ১২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তথ্যদাতাদের নিরাপত্তায় কঠোর বার্তা দেওয়ায়, প্রত্যাহার কেএমপি কর্মকর্তা

ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

ঝিনাইদহে বাসচাপায় প্রাণ গেল ট্রাকচালকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।