সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড | চ্যানেল খুলনা

খুলনায় হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

খুলনা নগরের সদর থানা এলাকার দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম রোববার (৩১ জানুয়ারি) ওই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন খুলনা মহানগরের সদর থানার সিমেন্ট্রি রোডের শাহিনুর রহমান। রায় ঘোষণার সময় ওই আসামি আদালতে উপস্থিত ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলার চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তাঁরা হলেন শাহিনুর রহমানের ভাই হাসানুর রহমান ও রাজু, তাঁদের মা নূরজাহান বেগম এবং ভাগনে এহসান মোল্লা।

মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা গেছে, পূর্ব শক্রতার জের ধরে ২০১৩ সালের ১৬ জুন সিমেন্ট্রি রোডে হাতুড়ি দিয়ে পিটিয়ে দেলোয়ার হোসেনকে খুন করা হয়। ওই ঘটনায় রাতেই নিহত ব্যক্তির স্ত্রী শওকত আরা রানু বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তাপস কুমার পাল পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় সাড়ে ১২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তথ্যদাতাদের নিরাপত্তায় কঠোর বার্তা দেওয়ায়, প্রত্যাহার কেএমপি কর্মকর্তা

খুলনায় একাত্তর টেলিভিশন অফিসে চুরি: খোয়া গেছে ক্যামেরা, টেলিভিশন

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

খুলনার লবণচরায় সন্ত্রাসী সোহেল গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।