সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় শিশু সাংবাদিকতায় ২ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু | চ্যানেল খুলনা

খুলনায় শিশু সাংবাদিকতায় ২ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু

খুলনায় শিশু সাংবাদিকতায় দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শহরের গল্লামারী এলাকায় একটি মিলনায়তনে শুক্রবার এ কর্মশালার উদ্বোধন করেন কবি হোসাইন বিল্লা। ইউনিসেফের সহযোগিতায় হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত এ কর্মশালায় খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপ-পরিচালক এএসএম আব্দুল খালেক বলেন, জীবন গড়ায় প্রশিক্ষণের বিকল্প নেই। শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শিশুদের সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খুলনা প্রতিনিধি ও হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক শুভ্র শচীনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক-গবেষক অরবিন্দ মৃধা, বাংলাদেশ টেলিভিশনের খুলনা শিল্প অঞ্চল ও মোংলা সংবাদদাতা মিজানুল ইসলাম ও বাংলাভিশনের খুলনা প্রতিনিধি আতিয়ার পারভেজ।
কর্মশালায় শিশুদের মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরিসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রযোজক (মাল্টিমিডিয়া) ইমরান হোসেন রাকিব।

https://channelkhulna.tv/

গণমাধ্যম আরও সংবাদ

খুমেক হাসপাতালের গণমাধ্যম পরিপন্থী আদেশে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও ক্ষোভ

অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ

বর্ষীয়ান সাংবাদিক রুকনউদ্দৌলার মৃত্যুতে খুলনা পিআইডির শ্রদ্ধাঞ্জলি

মেঘনা নদীতে মিলল সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোঁজ মিলছে না

খুলনার দুই প্রবীণ সাংবাদিক কাজী আমানুল্লাহ ও পান্নার মৃত্যুবার্ষিকী আজ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।