সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় শত কোটি টাকার সাপের বিষসহ আটক ৩ | চ্যানেল খুলনা

খুলনায় শত কোটি টাকার সাপের বিষসহ আটক ৩

খুলনায় প্রায় ১০০ কোটি টাকার সাপের বিষসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে মহানগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পাবনার নুরুল সরদারের ছেলে বাচ্চু সরদার, ইব্রাহিম পরামাণিকের ছেলে লুৎফর রহমান ও যশোরে রামচন্দ্র বিশ্বাসের ছেলে সৌমিত্র বিশ্বাস।

এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৬ খুলনার উপ-অধিনায়ক মেজর আনিস। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক টিম বৃহস্পতিবার সকাল ৬ টায় নগরীর জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে সাপের সাপের বিষসহ তিনজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৬ টা সীল করার বোতলে ১৬ পাউন্ড সাপের বিষ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০০ কোটি টাকা হবে। আটকৃতদের র‌্যাব-৬’র সদর দপ্তরে আনা হয়েছে। তারা যশোর ও পাবনা এলাকায় বসবাস করেন। জিজ্ঞাসাবাদে তারা বেশকিছু তথ্য দিয়েছে। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।