সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রূপসার ভিসন এশিয়া জুটমিলে ভয়াবহ আগুন | চ্যানেল খুলনা

রূপসার ভিসন এশিয়া জুটমিলে ভয়াবহ আগুন

খুলনার রুপসা উপজেলায় আলাইপুর এলাকায় ভিসন এশিয়া জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২১অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে পূর্ব-উত্তর কোণা থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভিসন এশিয়া জুট মিল এ অঞ্চলের একটি বড় পাটজাত পণ্য প্রক্রিয়া করার কারখানা। এখানে পাট থেকে সূতা উৎপাদন করা হয়। জুটমিলের গাড়ী ও গোডাউনের সেড পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। ৫০০ মেট্রিকটন ধারন ক্ষমতা সম্পন্ন গোডাউনের সম্পুর্ন পাট পুড়ে ভষ্সিভুত হয়েছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হতে পারে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে পূর্ব-উত্তর কোণায় বৈদ্যুতিক খুঁটি থেকে পাট প্রক্রিয়া করার প্রথম শেড যা গোডাউন হিসেবে ব্যবহারিত হয় সেখানে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং পরে আশপাশের লোকজন সহ আগুন নিয়ন্ত্রণ করে।

খুলনা ফায়ার সার্ভিসের সহাকরী পরিচালক মো. ফারুক শিকদার বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে খুলনা সদর, রূপসা ও তেরখাদার ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়েছে।’

ভিসন জুট মিলের এমডি মোঃ আরিফুল ইসলাম জানান, আমি খুলনা অফিসে ছিলাম, আগুন লাগার সংবাদ শুনে ফায়ার সার্ভিসকে অবগত করি এবং তাৎক্ষণিকভাবে মিলে ছুটে আসি। এসে দেখি মিলের শ্রমিক, ফায়ার সার্ভিসের কর্মীরা ও এলাকাবাসী মিলে আগুন নিয়ন্ত্রণ করে ফেলেছে। প্রাথমিকভাবে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে তিনি ধারণা করেন।

https://channelkhulna.tv/

দুর্ঘটনা আরও সংবাদ

ঈদে সড়কে মৃত্যু মিছিল: মার্চে প্রাণ গেল ৫৮৭ জনের

ফকিরহাটে প্রাইভেটকারের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট তৌকির ইসলাম নিহত

সমাবেশে যাওয়ার পথে বাসচাপায় দাকোপের জামায়াত আমিরসহ নিহত ২

বাস-ট্রাক-প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৬৩

ডুমুরিয়ায় ভ্যানে ধাক্কায় বাস খাদে, যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।