সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তিনজনের | চ্যানেল খুলনা

খুলনায় বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তিনজনের

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসের চাপায় পিষ্ট হয়ে ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ডুমুরিয়া উপজেলার চুকনগর মৎস্য আড়তের কাছে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, ইজিবাইক চালক ইউনুস আলী (৩৫), যাত্রী মো. হাবিবুর রহমান (৪০), যাত্রী ও রাজিবুল ইসলাম (৪০)। পুলিশ জানায়, অসুস্থ মো. হাবিবুর রহমানকে চিকিৎসার জন্য পাইকগাছার গদাইপুরের বাসিন্দা রাজিবুল তাকে খুলনায় নিয়ে আসেন। নগরীর ময়লাপোতা এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা শেষে ইজিবাইক নিয়ে বাড়ি ফিরছিলেন তারা। তাদের বহনকারী ইজিবাইকটি ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাস (ঢাকাগামী শামিম এন্টারপ্রাইজের বাস) ইজিবাইকটিকে চাপা দেয়। ঘটনাস্থালেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও চুকনগর হাইওয়ে পুলিশ ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।
চুকনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন বলেন, ঢাকাগামী বাসের চালক বেপরোয়াভাবে বাস চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে সামনে ইজিবাইক চলে আসলে তিনি বাস নিয়ন্ত্রণ করতে পারেননি। ইজিবাইকটিকে চাপা দিয়ে চালক ঢাকা না গিয়ে খুলনার দিকে গিয়ে কাঁঠালতলায় বাস ফেলে পালিয়ে যায়। ডুমুরিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ তানভির হাসান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করি। মরদেহ উদ্ধার করে পুলিশের সহায়তায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।