সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় দোকান কর্মচারী নরসুন্দর ও গৃহকর্মী প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলেন | চ্যানেল খুলনা

খুলনায় দোকান কর্মচারী নরসুন্দর ও গৃহকর্মী প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলেন

খুলনায় করোনায় কর্মহীন সাড়ে পাঁচশত দোকান কর্মচারী, নরসুন্দর  এবং গৃহকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ বৃহস্পতিবার সকালে খুলনার শহিদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়। মানবিক সহায়তার মধ্যে ছিলো চাল, ডাল, আলু ও সবজি।
খুলনা জেলা প্রশাসন আয়োজিত এই খাদ্যসহায়তা বিতরণে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান, খুলনা শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান, খুলনার জাতীয় মহিলা সংস্থার চেয়ারপ্যাসন অধ্যাপিকা রুনু ইকবাল, যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণের কারণে সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়া নিম্নআয়ের বিভিন্ন শ্রেণি-পেশার প্রান্তিক মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়। লকডাউন চলাকালে খুলনা মহানগর এবং উপজেলাসমূহে এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনা জেলা পুলিশের বিশেষ অভিযান, ১০ দিনে গ্রেপ্তার ২৮৯

৯০ কোটি টাকার ফাঁকা চেক : খুলনা ওয়াসার প্রকৌশলীকে দুদকের জিজ্ঞাসাবাদ

খুলনায় ৩০ কেজি ধানের শীষে সাজানো দুর্গাপ্রতিমা, মণ্ডপে ভিড়

খুলনায় নিহত সাবেক কাউন্সিলর টিপুর বাসায় অভিযান, গুলিসহ ভাই আটক

খুলনায় একাধিক হত্যা মামলার আসামি অনুপম মহলদার গ্রেপ্তার

খুলনায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৩০

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।