সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় গভীর রাতে যমজ শিশু উধাও, সকালে মিলল পানিতে | চ্যানেল খুলনা

খুলনায় গভীর রাতে যমজ শিশু উধাও, সকালে মিলল পানিতে

খুলনার তেরখাদায় ২ মাস বয়সি মনি ও মুক্তা নামের দুই কন্যা শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের কুশলা গ্রামের একটি পুকুরে ভাসমানরত অবস্থায় তাদের পাওয়া যায়। এ বাড়ীটি ছিল শিশু দ্বয়ের নানা বাড়ী। তার নানার নাম খায়ের শেখ।

নিহত শিশু দ্বয়ের বাবার নাম মাসুম বিল্লাহ। তাদের গ্রামের বাড়ী রূপসা উপজেলায় চাঁদপুর গ্রামে। ঘটনার রাতে তার বাবা চাঁদপুরে ছিলেন।
জানা গেছে, রাতে শিশুদ্বয় তার মা কনা বেগমের সাথে ঘুমিয়ে ছিলো। পরবর্তীতে আনুমানিক রাত সাড়ে ৩টার সময় মায়ের হঠাৎ ঘুম ভেঙ্গে যায় এবং দেখে তার বাচ্চা দুটি পাশে নেই। এ সময়ে এলাকার মানুষজন খুঁজাখুঁজি শুরু করে। পরে সকাল আনুমানিক সাড়ে ৬ টার দিকে যমজ বাচ্চা দুটিকে পাশের একটি পুকুরে ভাসমানরত মৃত্যু অবস্থায় পাওয়া যায়।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জহুরুল আলম বলেন, ‘এ ঘটনায় শিশুদের মা, বাবা, নানা ও নানীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনা জেলা পুলিশের বিশেষ অভিযান, ১০ দিনে গ্রেপ্তার ২৮৯

৯০ কোটি টাকার ফাঁকা চেক : খুলনা ওয়াসার প্রকৌশলীকে দুদকের জিজ্ঞাসাবাদ

খুলনায় ৩০ কেজি ধানের শীষে সাজানো দুর্গাপ্রতিমা, মণ্ডপে ভিড়

খুলনায় নিহত সাবেক কাউন্সিলর টিপুর বাসায় অভিযান, গুলিসহ ভাই আটক

খুলনায় একাধিক হত্যা মামলার আসামি অনুপম মহলদার গ্রেপ্তার

খুলনায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৩০

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।