সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় গণহত্যা দিবস পালিত | চ্যানেল খুলনা

খুলনায় গণহত্যা দিবস পালিত

খুলনায় যথাযোগ্য মার্যাদায় গণহত্যা দিবস-২০২১ পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে বাদজোহর ২৫ মার্চের রাতে নিহতদের স্মরণে সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। খুলনা আঞ্চলিক তথ্য অফিস পিআইডি’র উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র প্রদর্শন করা হয়।

সন্ধ্যায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি মুক্ত মঞ্চে প্রদীপ প্রজ¦ালন ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ মারুফুল আলম। আলোচক ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবীর।

ইসলামিক ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কার্যালয় ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।

রাত নয়টা থেকে নয়টা এক মিনিট পর্যন্ত প্রতীকি ব্ল্যাক-আউট পালন করা হয় (কেপিআই ও জরুরি স্থাপনা ব্যতীত)।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

খালিশপুরে লাল হাসপাতাল ও স্কাউট মাঠ পরিদর্শন, উন্নয়নের আশ্বাস হুইপ বকুলের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।