সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় এতিমদের মাঝে খাদ্য বিতরণ | চ্যানেল খুলনা

খুলনায় এতিমদের মাঝে খাদ্য বিতরণ

রোটারি ক্লাব অব খুলনা নর্থ এর উদ্যোগে বুধবার বটিয়াঘাটায় হাজী মনোয়ারা জাহাঙ্গীর হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা এর তালবেলেমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। মাদরাসার প্রতিষ্ঠাতা ও দৈনিক ইনকিলাবের খুলনা ব্যুরো প্রধান আবু হেনা মুক্তির সার্বিক তত্ত্বাধানে অসহায় ও দু:স্থদের মাঝে খাদ্য বিতরণ করেন রোটারি ক্লাব অব খুলনা নর্থ এর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, অসহায় খেটে খাওয়া মানুষ ও এতিম ছাত্রদের পাশে রোটারি ক্লাব অব খুলনা নর্থ সর্বদা ছিলো এবং আছে, তাদের যে কোন সমস্যায় আমরা পাশে থাকবো।
এসময় দোয়া পরিচালনা করেন মাদরাসার সুপার হাফেজ মো: মাহাবুবুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন হাফেজ হেদায়েত উল্লাহ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি রোটাঃ লুতফুল কবির তিতু, রোটাঃ পিপি ফরহাদ আহমেদ পম্পি, শরিফুল ইসলাম প্রিন্স, আবু সাহান, সফিকুর রহমান, রোটার‌্যাক্টর আই পিপি ও ডি আর আর অ্যাম্বাসেডর হাফেজ মোঃ আশিকুর রহমান, ফয়সাল, বেল্লাল, অহিদুল প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।