সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় এক দিনে ৩৭১ ডেঙ্গু রোগি হাসপাতালে | চ্যানেল খুলনা

খুলনায় এক দিনে ৩৭১ ডেঙ্গু রোগি হাসপাতালে

খুলনা বিভাগে দিনদিন বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভাগের ১০ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭১ জন। এ নিয়ে বিভাগে ৯৭১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৩৭১ জন ডেঙ্গু রোগীর মধ্যে সর্বোচ্চ ৭৬ জন মাগুরা সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া যশোরে ৪৬, ঝিনাইদহে ৪৮, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৮, নড়াইলে ২৫, কুষ্টিয়ায় ৫৬, মেহেরপুরে ১০, বাগেরহাটে ১৩, চুয়াডাঙ্গায় ৬, খুলনার অন্যান্য হাসপাতালে ৪৫, সাতক্ষীরায় ৮ ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত খুলনা বিভাগের হাসপাতালগুলোতে ১১ হাজার ২০৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৯ হাজার ২৫ জন। এছাড়া ৩৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০, যশোরে ৬, কুষ্টিয়ায় ৬, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৫, ঝিনাইদহে ৩, খুলনা জেলার অন্যান্য হাসপাতালে ২, মাগুরায় ২, সাতক্ষীরা জেলার অন্যান্য হাসপাতালে একজন ও নড়াইলের হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।