সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে যানচলাচলে নিষেধাজ্ঞা সংক্রান্ত গণবিজ্ঞপ্তি | চ্যানেল খুলনা

খুলনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে যানচলাচলে নিষেধাজ্ঞা সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

আগামী ২০ সেপ্টেম্বর খুলনা জেলার পাঁচটি উপজেলার ৩৪টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন এবং ভোট গ্রহণে নির্বাচনী এলাকায় কতিপয় যান চলাচলের ওপর নিষেধাজ্ঞারোপ করা হয়েছে।

ভোট গ্রহণ উপলক্ষ্যে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট এলাকায় ভোট গ্রহণ দিনের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ১৯ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাত ১২টা থেকে ২০ সেপ্টেম্বর তারিখ মধ্যরাত ১২টা পর্যন্ত ট্রাক, পিকআপ, লঞ্চ, ও স্পিডবোট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সাথে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট এলাকায় ১৮ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা থেকে ২১ সেপ্টেম্বর সকাল ছয়টা পর্যন্ত মোটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে। তবে ইঞ্জিন চালিত ক্ষুদ্র নৌযান বা জনগণ তথা ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত ক্ষুদ্র নৌযান নিষেধাজ্ঞার বাইরে থাকবে। নির্বাচনী বিধিনিষেধ প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট দেশি-বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে রিটানিং অফিসারের অনুমতি সাপেক্ষে শিথিলযোগ্য।

নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজে যেমন- এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রম ব্যবহারের জন্য উল্লিখিত নৌযান চলাচলের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। সে সাথে ভোটার ও জনসাধারণের চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে সকল নৌযান ও দূরপাল্লার নৌযান চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে নিয়োজিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

এ নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত পৃথক পৃথক গণবিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় এমইউজে’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, খুলনা প্রেসক্লাবে গিয়ে পুলিশ কমিশনারের আশ্বাস

সবুজ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়তে কেএমপির বৃক্ষরোপণ কর্মসূচি

খুলনায় ২২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

সুন্দরবনের কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ

নিউ মার্কেটের জরাজীর্ণ অংশ সংস্কার এবং ড্রেনেজ ও লাইটিং ব্যবস্থার আধুনিকীকরণ করা হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।