সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনার ল্যাবে একদিনে সর্বোচ্চ ২৬ জনের করোনা শনাক্ত | চ্যানেল খুলনা

খুলনার ল্যাবে একদিনে সর্বোচ্চ ২৬ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদকঃ খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আরও ২৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

এর মধ্যে গত বৃহস্পতিবার মৃত একজনের করোনা পজেটিভ শনাক্ত হয়। যা খুলনার ল্যাবে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত।

কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, রোববার মোট ১৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার ২৩ জন ও আশাশুনি উপজেলার ১ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের একজন নার্স এবং বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় মারা যাওয়া একজনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন হোসাইন শাফায়েত জানান, দেবহাটা উপজেলার ওই ২৩ জন সম্প্রতি নারায়নগঞ্জ থেকে এলাকায় ফেরেন। তাদেরকে আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হচ্ছে।

বাগেরহাটের সিভিল সার্জন কে এম হুমায়ুন কবীর জানান, কচুয়া উপজেলায় গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে নুরুন্নাহার নামে এক নারীর মৃত্যু হয়। খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষায় রোববার তার করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

এ নিয়ে খুলনা বিভাগের ১০ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩৪১ জনে। এর মধ্যে মারা গেছে ৭ জন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।