সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনার বিভাগীয় কমিশনারসহ সচিব হলেন চারজন | চ্যানেল খুলনা

খুলনার বিভাগীয় কমিশনারসহ সচিব হলেন চারজন

চারজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। আরও পাঁচ মন্ত্রণালয়ে সচিব পদে এসেছে পরিবর্তন। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপণ জারি করেছে।

পদোন্নতি দিয়ে খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেনকে খাদ্য সচিব, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ফারহিনা আহমেদকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাসানুজ্জামান কল্লোলকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলমকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
অপর আদেশে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতারকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) হিসেবে বদলি করা হয়েছে।

নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে স্থানীয় সরকার বিভাগ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদারকে স্বাস্থ্যসেবা বিভাগ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরীকে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালকে নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।
অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

https://channelkhulna.tv/

দক্ষিণ পশ্চিমাঞ্চল আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

তালায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১১ দিনেও সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।